মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

অবশেষে সরকারি গেজেটে সঠিক পরিচয় পেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়

Icon প্রথম সমাচার ডেস্ক

জেলা প্রশাসক ওই বছরই তদন্ত করে মন্ত্রণালয়কে জানান, গেজেটে উল্লেখ করা ‘পবিন্দ কুন্ড’ নামে কোনো ব্যক্তির অস্তিত্ব পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য ছিলেন প্রাণ গোবিন্দ কুন্ডু। অর্থাৎ তদন্তেই তাঁর পরিচয় নিশ্চিত হয়েছিল। এরপরও গেজেট সংশোধনের বিষয়টি এত দিন ঝুলে ছিল।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসজীবন কাটিয়ে দেশে ফেরেন প্রাণ গোবিন্দ কুন্ডু। তাঁর প্রত্যাশা ছিল, জীবদ্দশায় মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি গেজেটে নিজের সঠিক নাম ও পরিচয় দেখে যেতে পারবেন।

গল্পটা বলবেন বলে বেঁচে আছেন ১৭ জন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি বিষয়টি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের নজরে আসে। এরপর তাঁর হস্তক্ষেপে মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে।

চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি গেজেটে নিজের সঠিক পরিচয় ফিরে পেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের এই খেলোয়াড়।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com