মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

দিনাজপুরে বন বিভাগের জমি দখলমুক্ত করল প্রশাসন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

দিনাজপুরের নবাবগঞ্জে সরকারি বনভূমি দখল করে বসতবাড়ি নির্মাণের চেষ্টার অভিযোগে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে প্রায় ৩০ শতক জমি দখলমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের আমবাগান গ্রামে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভাদুরিয়া বিট কর্মকর্তা এম এস নুরসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং নবাবগঞ্জ থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফ উদ্দিন জানান, আমবাগান গ্রামের ইব্রাহিম মিয়া (৩৫) প্রায় ৩০ শতক বনভূমি জবরদখল করে সেখানে বসতবাড়ি নির্মাণের চেষ্টা করছিলেন। বন বিভাগের পক্ষ থেকে এতে বাধা দেওয়া হলে তিনি কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ করেন। পরে বন বিভাগ উপজেলা প্রশাসনের সহযোগিতা চাইলে যৌথ অভিযান চালিয়ে ওই জমি উদ্ধার করা হয়।

সরকারি বনভূমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com