প্রথম সমাচার ডেস্ক:
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৭ জন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনই ঢাকা বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫০৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ৬০৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

কর্ণফুলী বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন দৌলতপুর স্কুল, রানার্সআপ আজিম-হাকিম
সাঈদ খোকনের প্রিজনভ্যান ঘিরে ঝাড়ু মিছিল, ডিম নিক্ষেপ
শরীয়তপুরে দাফনের ২৫ দিন পর কবর থেকে শিশুর লাশ চুরি