বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Logo
×

নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আলী আটক

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আলী সাইফুল সোহাগকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তৃতীয় গেটসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

আটক শামীম আলী সোহাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি ‘শেখ হাসিনা ফাউন্ডেশন’-এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে হাজির করার সময় আদালত চত্বরসংলগ্ন জবির তৃতীয় গেটের আশপাশে সোহাগকে দেখতে পান ছাত্রদলের নেতাকর্মী ও কয়েকজন শিক্ষার্থী। পরে তাকে শনাক্ত করে ঘিরে ফেলেন তারা। এ সময় তাকে মারধরের ঘটনাও ঘটে বলে জানা গেছে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটকের পর আহত অবস্থায় সোহাগকে প্রাথমিক চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেয়া হয়। চিকিৎসা শেষে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে সূত্রাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com