প্রথম সমাচার ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে চীনের শেনঝেনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তিন দেশের শীর্ষ নেতাদের এই বৈঠক নজিরবিহীন। বৈঠকে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের বিষয়টি গুরুত্ব পাবে।
এদিকে এশিয়া সফরের প্রথম ধাপে বর্তমানে ফিলিপাইনে রয়েছেন ট্রাম্প। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এসব নেতা ও দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক রয়েছে। মোদিকে ‘খুব কঠোর মানুষ’ উল্লেখ করে তিনি বলেন, তাকাইচি হয়তো তার চেয়েও কঠোর।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছালে ট্রাম্পকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রসহ আসিয়ান নেতারা ট্রাম্পের সফরে তাকে বিভিন্ন প্রতীকী অর্জনের সুযোগ করে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিবিসির উত্তর আমেরিকা প্রতিনিধি।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের সম্মেলনে যোগ দিতে পরে চীনের শেনঝেনে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের।

আজকের রাশিফল: কর্মক্ষেত্র থেকে প্রেম, কার ভাগ্যে কী
আজও গাজীপুরে শ্রমিক আন্দোলন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
একনেক সভায় অনুমোদনের জন্য উঠছে ২১ প্রকল্প