প্রথম সমাচার ডেস্ক:
চট্টগ্রামের বাঁশখালীতে আমিনুর রহমান চৌধুরী নামে এক বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর রাত ৪টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরী এলাকায় এ ঘটনা ঘটে।
আমিনুর রহমান চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
আগুনের পরপর এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, ঘটনার সময় পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। দুর্বৃত্তরা ঘরের দরজায় আগুন দিলে বাড়ির পাশে খামারে থাকা আবুল খায়ের নামে এক ব্যক্তি এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে দৌড়ে পালান।
তবে আগুনে ঘরের প্রধান দরজায় কিছুটা কালো দাগ লাগা ছাড়া বড় ধরনের ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে কালীপুর রামদাশ মুন্সী হাটের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দুলাল হোসেন কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। বাড়ির মালিক আমিনুর রহমান চৌধুরী তখন চট্টগ্রাম শহরের বাসায় ছিলেন। কেউ তার বাড়ির প্রধান দরজায় কেরোসিন দিয়ে আগুন লাগানোর চেষ্টা করেছিল, এমন আলামত দেখেছি। তবে প্রধান দরজায় কিছুটা কালো দাগের চিহ্ন ছাড়া বড় ধরনের ক্ষতি হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, আমিনুর রহমান চৌধুরীর সঙ্গে আলাপ করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে কিছু কিছু অনলাইন মিডিয়া ফেক আগুনের ছবি দিয়ে ঘটনাটাকে অতিরঞ্জিত করেছে।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকে অভিযান চলছে বলেও তিনি জানান।

পদ্মা সেতুর সীমানায় দেশীয় অস্ত্র হাতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল
কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের হাওয়া, সরব সম্ভাব্য প্রার্থীরা
বরিশালে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, গাছের গুঁড়িতে আগুন