প্রথম সমাচার ডেস্ক:
সিরাজগঞ্জে জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর এবং সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবে মিল্লাত মুন্না ও জেলা ছাত্রলীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে আওয়ামী লীগ ঘোষিত ৮ দফা বাস্তবায়নের দাবিতে লকডাউনের সমর্থনে শহরের ইবি রোডে জেলা বিএনপির কার্যালয়ে ব্যানার টাঙিয়ে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ওই ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এদিন বিকেলে শহরের এস এস রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।
এ সময় কার্যালয়ের ভেতরে অগ্নিসংযোগও করা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে তারা সেখান সরে যায়।
এদিকে ভাইরাল হওয়া অপর এক ভিডিওতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়িতে আগুন দেওয়ার দৃশ্য দেখা যায়। তবে কে বা কারা আগুন দিয়েছে সেটা জানা যায়নি। এ ঘটনার জন্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে দায়ী করে পোস্ট দিচ্ছেন।

চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের সেই টহল গাড়ি উদ্ধার
কর্মসূচি নিয়ে ফেসবুকে ছেলের পোস্ট, বাবা গ্রেপ্তার
খুলনা জেলা জজ আদালতে ককটেল বিস্ফোরণ