প্রথম সমাচার ডেস্ক:
দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস ঢাকা মহানগর শাখা। দলটি আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জোহর নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বৈঠকে নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, পলাতক আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। তারা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। টুঙ্গিপাড়া থানা জ্বালিয়ে দিয়েছে। সরকারি স্থাপনা ধ্বংস করা করেছে। সরকারদলীয় এমপির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জুলাই যোদ্ধাদের ওপর হামলা হচ্ছে। দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে।
দলের নেতাদের দাবি, বর্তমান বিএনপি সরকার এই ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও তার দোসরদের বিরুদ্ধে সরকার ও আইন-শৃঙ্খলাবাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে দলের নেতারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে। আওয়ামী ফাসিবাদীদের বিচারাধীন মামলা দ্রুত সম্পন্ন করতে হবে।
দণ্ডপ্রাপ্ত অপরাধীদের রায় কার্যকর করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে দলের নেতারা বলেন, জননিরাপত্তা প্রতিষ্ঠা করতে হবে। বিদ্যুৎ ও গ্যাস সিলিন্ডারসহ দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে।
দলের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসীর আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক প্রভাষক আবদুল করিম, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, হাজী নুর হোসেন, মাওলানা আহমদ বিলাল।

চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের সেই টহল গাড়ি উদ্ধার
কর্মসূচি নিয়ে ফেসবুকে ছেলের পোস্ট, বাবা গ্রেপ্তার
খুলনা জেলা জজ আদালতে ককটেল বিস্ফোরণ