প্রথম সমাচার ডেস্ক:
রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন আম চত্বর এলাকায় বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আরও পড়ুন:বরগুনায় ৫ ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ২টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। শাহ্ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ২টা ২৫ মিনিটের দিকে আম চত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে দুটি বাসই পুড়ে যায়।
ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

বরগুনায় ৫ ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর
আওয়ামী লীগ-ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে কুবিতে ছাত্রদল-ছাত্রশক্তির বিক্ষোভ
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা