বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Logo
×

নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে মাঠে এনসিপি

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে চট্টগ্রাম নগরের হালিশহরে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) মধ্যরাতে নগরীর হালিশহরে এ অবস্থান কর্মসূচি পালন করে তারা।

এনসিপির হালিশহর থানা শাখা এবং জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি, জাতীয় শ্রমিকশক্তি ও স্বেচ্ছাসেবকশক্তির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এতে এনসিপি ও সহযোগী সংগঠনগুলোর মহানগর ও থানা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।অবস্থান কর্মসূচিতে নেতারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় নেতাকর্মীরা সজাগ রয়েছেন। কোনো অপশক্তিকে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে দেওয়া হবে না।

গণতন্ত্র, জননিরাপত্তা ও জনগণের অধিকার রক্ষায় এনসিপি ও সহযোগী সংগঠনগুলো রাজপথে ঐক্যবদ্ধভাবে সক্রিয় থাকবে বলেও জানান তারা।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com