বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Logo
×

গাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

গাজীপুরের ভুরুলিয়া এলাকায় পল্লীবিদ্যুৎ অফিসের ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে কাঠের স্তূপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৮ নভেম্বর) রাতে ৩টার দিকে ভুরুলিয়া এলাকার পল্লী বিদ্যুতের অফিসে এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ রাজা মিয়া জানান, পল্লীবিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ভেতরে পুরোনো কাঠের স্তূপে আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও জড়িতদের শনাক্তের বিষয়ে তদন্ত সাপেক্ষে জানা যাবে।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মো. ইউসুফ আলী জানান, রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে অফিস এরিয়ায় রাখা কাঠের স্তূপ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করলে সেখানে আগুন ধরে যায়।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com