প্রথম সমাচার ডেস্ক:
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আগুন দিয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ আগুন দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি পালনের সময় দল ও এর অঙ্গ সংগঠনের লোকজন থানায় আগুন দিয়েছে।
ঘটনার পর থানার পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে প্রশাসনের কোনো কর্মকর্তার বক্তব্যও পাওয়া যায়নি।

মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ পুড়ল ১০ যানবাহন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকে আগুন
গাজীপুরে ফের শ্রমিক অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট