প্রথম সমাচার ডেস্ক:
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটক এলাকায় ঠায় দাঁড়িয়ে আছে সবুজ পাতায় ভরা গাছ। নাম তার নাগলিঙ্গম। ফুলে ফুলে ছেয়ে আছে গাছের কাণ্ড। সেখানে বেশ কিছুদিন ধরে বসবাস করছে জোড়া ঘুঘু পাখি। কখনো ফুলের ডালে বসছে। আবার কখনো খুনসুটিতে মেতে উঠছে। নাগলিঙ্গম ফুল ছয়টি পাপড়ি মেলে যেন সাপের ফণার মতো দর্শনার্থীদের দিকে তাকিয়ে থাকে। গাঢ় গোলাপি আর হালকা হলুদ রঙের মিশ্রণ শরীরে। ভোরে যাঁরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে চলাচল করেন, তাঁদের অনেকেই নাগলিঙ্গমের সৌন্দর্য উপভোগ করতে পারেন। ফ্রান্সের উদ্ভিদবিদ জে এফ আবলেট ১৭৫৫ সালে এ গাছের বৈজ্ঞানিক নামকরণ করেন couroupita guianensis। উদ্ভিদবিদেরা বলেন, নাগলিঙ্গমের আদি নিবাস মধ্য ও দক্ষিণ আমেরিকায়। নাগলিঙ্গমের ভেষজ গুণও অনন্য। বাংলাদেশে নাগলিঙ্গমগাছ বেশ দুর্লভ। বগুড়ার শহীদ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটক এলাকা থেকে সম্প্রতি তোলা ছবি।নাগলিঙ্গম ফুল গাছে বসবাস করছে জোড়া ঘুঘু পাখিনাগলিঙ্গমগাছে বসে আছে ঘুঘু পাখিটি।বাংলাদেশে নাগলিঙ্গম বেশ দুর্লভনাগলিঙ্গমগাছ সবুজ পাতায় ছেয়ে গেছে। সেখানে বসে ডেকেই যাচ্ছে শালিক পাখিটিবগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটক এলাকায় ঠায় দাঁড়িয়ে আছে সবুজ পাতায় ভরা নাগলিঙ্গমনাগলিঙ্গম ফুলে ছয়টি পাপড়ি মেলে যেন সাপের ফণার মতো দর্শনার্থীদের দিকে তাকিয়ে।গাছের ফুল দেখে কৌতূহলের শেষ নেই দর্শনার্থীদেরগাছজুড়েই নাগলিঙ্গম ফুলসবুজ পাতায় ভরা নাগলিঙ্গমগাছনাগলিঙ্গম ফুল ফোটার অপেক্ষায়সবুজ পাতার ফাঁকে ফুটে থাকা নাগলিঙ্গম ফুল নাগলিঙ্গম ফুল পথিকের নজর কাড়বেই।

ভবন থেকে পড়ে রোগীর মৃত্যুর দায় কার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে
ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের