প্রথম সমাচার ডেস্ক:
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে ব্যারিকেড দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক কলঘর এলাকায় এ ঘটনা ঘটে। এতে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল ব্যাহত হয়ে প্রায় দেড় থেকে তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মহাসড়কের পাশের একটি বড় কড়ইগাছ কেটে সড়কে ফেলে রাখা হয়। গাছটি চট্টগ্রামমুখী একটি তেলবাহী ট্যাংকারের ওপর পড়লে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছটি সরিয়ে নেন।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুজ্জামান বলেন, আমাদের দলের নেতাকর্মীরা রাত ৩টা পর্যন্ত মহাসড়ক ও সরকারি বিভিন্ন স্থাপনা পাহারা দিয়ে প্রশাসনকে সহযোগিতা করেছেন। তারা ভোরে চলে যাওয়ার পর নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা ইলেকট্রিক করাত দিয়ে মহাসড়কের পাশের গাছ কেটে সড়কে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে আমাদের দলের লোকজন দ্রুত গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ ইফতেখার উদ্দিন বলেন, মহাসড়কে গাছ পড়ে থাকার খবর পেয়ে ভোর ৫টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় গাছটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। গাছটির কারণে একটি অয়েল ট্যাংকারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, মহাসড়কে গাছ কাটার কোনও ঘটনা ঘটেনি। প্রাকৃতিক দুর্যোগের কারণে গাছটি ভেঙে সড়কে পড়ে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় গাছটি সরিয়ে নেওয়া হয়।

১৯ বছর ধরে কী কৌশলে গদি আঁকড়ে আছেন নেতানিয়াহু
১৭ বছরের নির্বাসন শেষে ক্ষমতার মসনদে, তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
ছাত্রদলের ২৪ ঘণ্টার তৎপরতায় ঢাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারেনি আ.লীগ: নাছির