প্রথম সমাচার ডেস্ক:
২০০৯ সালে দেশে মাত্র ১২৯ কেজি কিউই আমদানি হয়েছিল। চলতি বছরের প্রথম ১০ মাসেই আমদানি হয়েছে ২৪ হাজার কেজির বেশি। দেশের মাটিতেও ফলটি উৎপাদনের পথ খুঁজছেন গবেষকেরা। গত বছর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) একদল গবেষক পরীক্ষাগারে কিউইগাছের চারা তৈরিতে সফল হয়েছেন।ফলটির আদি নিবাস চীন। অথচ নাম শুনলে মনে হয় নিউজিল্যান্ডের। বাদামি রঙের লোমশ খোসা, ভেতরে সবুজ শাঁস। স্বাদে মিষ্টি, কিছুটা টক। ফলটির নাম কিউই। একসময় বাংলাদেশের বাজারে খুব একটা দেখা যেত না। এখন পরিচিত সব বিদেশি ফলের পাশে জায়গা করে নিচ্ছে কিউই। দাম অবশ্য এখনো চড়া। চট্টগ্রামের কোনো কোনো দোকানে একেকটি ফল কিনতে গুনতে হচ্ছে ১৭৫ থেকে ২০০ টাকা।দাম চড়া হলেও ফলটির আমদানি বাড়ছে। ২০০৯ সালে দেশে মাত্র ১২৯ কেজি কিউই আমদানি হয়েছিল। চলতি বছরের প্রথম ১০ মাসেই আমদানি হয়েছে ২৪ হাজার কেজির বেশি। দেশের মাটিতেও ফলটি উৎপাদনের পথ খুঁজছেন গবেষকেরা। গত বছর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) একদল গবেষক পরীক্ষাগারে কিউইগাছের চারা তৈরিতে সফল হয়েছেন।কিউইর সবচেয়ে পরিচিত দুটি ধরন হলো সবুজ ও সোনালি কিউই। সবুজ কিউইর শাঁসের মাঝখানে সাদা অংশ ঘিরে থাকে ছোট ছোট কালো বীজ। অন্যদিকে সোনালি কিউইর শাঁস হলুদাভ। স্বাদেও রয়েছে পার্থক্য। ফলটি ভিটামিন সি ও খাদ্য আঁশের উৎস। তবে পুষ্টিগুণ থাকলেও বেশি দাম দিয়ে কিউই কেনা জরুরি, এমন নয়। দেশীয় অনেক ফল থেকেও শরীরের প্রয়োজনীয় পুষ্টি পাওয়া সম্ভব।বিশ্বের বহু দেশে কিউই চাষ হয়। তবে উৎপাদনে শীর্ষে রয়েছে এর আদি নিবাস চীনই। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে প্রায় ৪৪ লাখ টন কিউই উৎপাদিত হয়েছে। এর মধ্যে চীন একাই উৎপাদন করেছে প্রায় ২১ লাখ ৫৩ হাজার টন, যা বিশ্বের মোট উৎপাদনের প্রায় ৪৯ শতাংশ।কিউইর নামকরণের ইতিহাস বেশ চমকপ্রদ। ফলটির জন্মভূমি চীন। সেখানে বহু শতাব্দী ধরে এই ফল পাওয়া যায়। চীনের বাইরে একসময় ফলটি ‘চায়নিজ গুজবেরি’ নামে পরিচিত ছিল। তবে বিশ্বজুড়ে এর পরিচিতি ছড়িয়ে দেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে নিউজিল্যান্ড।নিউজিল্যান্ড সরকারের ইতিহাসবিষয়ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯০৪ সালে চীন থেকে ফলটির বীজ নিউজিল্যান্ডে নিয়ে যান মেরি ইসাবেল ফ্রেজার নামের এক শিক্ষিকা। ১৯০৬ সালে সেই বীজ রোপণ করা হয়। চার বছর পর, অর্থাৎ ১৯১০ সালে গাছে প্রথম ফল ধরে।ধীরে ধীরে ফলটি চাষে আগ্রহ বাড়তে থাকে। ১৯৫২ সালে নিউজিল্যান্ড থেকে প্রথম বাণিজ্যিকভাবে এই ফল রপ্তানি করা হয় ইংল্যান্ডে। তবে তখনো এর নাম ছিল চায়নিজ গুজবেরি।ইতিহাস ঘেঁটে দেখা যায়, নাম বদলের ঘটনা ঘটে ১৯৫৯ সালের ১৫ জুন। নিউজিল্যান্ডের ফল রপ্তানিকারক প্রতিষ্ঠান টার্নার্স অ্যান্ড গ্রোয়ার্স ঘোষণা দেয়, তারা ফলটি ‘কিউই ফ্রুট’ নামে রপ্তানি করবে। দেশটির পরিচিত প্রতীক কিউই পাখির নামের সঙ্গে মিল রেখে নতুন নামটি বেছে নেওয়া হয়। এরপর বিশ্ববাজারে কিউই নামেই পরিচিত হয়ে ওঠে ফলটি।এখন বিশ্বের বহু দেশে কিউই চাষ হয়। তবে উৎপাদনে শীর্ষে রয়েছে এর আদি নিবাস চীনই। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে প্রায় ৪৪ লাখ টন কিউই উৎপাদিত হয়েছে। এর মধ্যে চীন একাই উৎপাদন করেছে প্রায় ২১ লাখ ৫৩ হাজার টন, যা বিশ্বের মোট উৎপাদনের প্রায় ৪৯ শতাংশ। এরপর রয়েছে নিউজিল্যান্ড ও ইতালি।চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে বিক্রির জন্য কিউই ফল। গতকাল দুপুরে১২৯ কেজি থেকে ২৪ হাজার কেজিবাংলাদেশে প্রথম ঠিক কবে কিউই এসেছিল, তার নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিসংখ্যানে দেখা যায়, ২০০৯ সালে দেশে মাত্র ১২৯ কেজি কিউই আমদানি হয়েছিল। এর আমদানি মূল্য ছিল ১৮ হাজার ২৬৫ টাকা। ২০২৫ সালে আমদানির পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৪ হাজার ৫৮২ কেজিতে। আমদানি মূল্য ছিল ৫২ লাখ ৫৯ হাজার টাকা। অর্থাৎ ১৬ বছরের ব্যবধানে আমদানির পরিমাণ হয়েছে প্রায় ১১৩ গুণ।চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আমদানি হয়েছে ২৪ হাজার ২১৪ কেজি কিউই। এই পরিমাণ ২০২৫ সালের পুরো বছরের আমদানির চেয়েও প্রায় ৬৬ শতাংশ বেশি।যদিও একসময় দেশে বিদেশি ফল বলতে আপেল, কমলা, আঙুর ও নাশপাতির পরিচিতিই বেশি ছিল। এখন বাজারে এসব ফলের পাশাপাশি অ্যাভোকাডো, রাম্বুটান, ম্যাঙ্গোস্টিন, পার্সিমনসহ নানা ধরনের বিদেশি ফল পাওয়া যাচ্ছে। দেশের সামগ্রিক ফলের বাজারের তুলনায় কিউইর অংশ এখনো নগণ্য। তবে ধীরে ধীরে ফলটির বাজার বিস্তৃত হচ্ছে বলে মনে করেন ব্যবসায়ীরা।কিউই কেনেন কারা, দাম কতগতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড ও রেয়াজউদ্দিন বাজারের ফলের দোকানগুলোতে গিয়ে দেখা গেল, আপেল, কমলা ও আঙুরের পাশেই সাজিয়ে রাখা হয়েছে বাদামি রঙের কিউই। কয়েকটি দোকানে পাওয়া যাচ্ছে এই ফল। তবে অন্য বিদেশি ফলের মতো এর ক্রেতা খুব বেশি নন। নির্দিষ্ট কিছু ক্রেতাই নিয়মিত কিউই কেনেন বলে জানালেন ব্যবসায়ীরা।ফল ব্যবসায়ী মোহাম্মদ হাসেমের দোকানে প্রতি কেজি কিউই বিক্রি হচ্ছিল ১ হাজার ৪০০ টাকায়। এক কেজিতে ধরে সাত থেকে আটটি ফল। ঢাকার আমদানিকারকদের কাছ থেকে নিয়মিত এই ফল কিনে আনেন হাসেম। কোনো দিন ১০ কেজি, কোনো দিন ১৫ কেজি পর্যন্ত বিক্রি করেন।মোহাম্মদ হাসেম প্রথম আলোকে বলেন, ফলটি এখনো খুব বেশি প্রচলিত নয়। দামও বেশি। তবে কিছু নির্দিষ্ট ক্রেতা নিয়মিত কেনেন। ধীরে ধীরে ফলটির পরিচিতি বাড়ছে। আগামী দিনে বিক্রি আরও বাড়বে বলে তাঁর আশা।চট্টগ্রামের বাইরে কিউইর বড় অংশ বিক্রি হয় রাজধানী ঢাকায়। ঢাকার বিভিন্ন অনলাইন বিক্রয়কেন্দ্রেও প্রতি কেজি কিউইর দাম দেখানো হয়েছে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৬০০ টাকা। জাত, আকার, মান ও সরবরাহকারী দেশভেদে দামের পার্থক্য রয়েছে।হাসেম জানান, বাজারে ভারত ও থাইল্যান্ড থেকে আসা কিউই বেশি চলে। নিউজিল্যান্ড থেকেও কিউই আসে। তবে থাইল্যান্ড থেকে আসা কিউইর স্বাদ ভালো। অন্যদিকে ভারত থেকে আসা কিউইর দাম তুলনামূলক কম। খুচরা বাজারে প্রতি কেজি ৯০০ থেকে ১০০০ টাকায়ও পাওয়া যায়।বাজারের বাবুল এন্টারপ্রাইজেও বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে কিউই। প্রতিষ্ঠানটির কর্মচারী মোহাম্মদ নাসের জানান, কিউই সুস্বাদু ফল। তবে চড়া দামের কারণে এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। আমদানি বাড়লে ফলটির দাম কমবে। তখন বিক্রিও বাড়তে পারে। রেয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা জানান, মূলত নগরের কাজীর দেউড়ি, খুলশী ও নাসিরাবাদের মতো অভিজাত এলাকার খুচরা বিক্রেতারা তাঁদের কাছ থেকে কিউই কিনে নিয়ে যান।চট্টগ্রামের বাইরে কিউইর বড় অংশ বিক্রি হয় রাজধানী ঢাকায়। ঢাকার বিভিন্ন অনলাইন বিক্রয়কেন্দ্রেও প্রতি কেজি কিউইর দাম দেখানো হয়েছে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৬০০ টাকা। জাত, আকার, মান ও সরবরাহকারী দেশভেদে দামের পার্থক্য রয়েছে।পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমলসুপারশপের ফল থেকে পরীক্ষাগারে চারাঢাকার একটি সুপারশপ থেকে কিউই কিনেছিলেন একদল গবেষক। তবে খাওয়ার জন্য নয়। তাঁদের উদ্দেশ্য ছিল ফলটির বীজ থেকে চারা তৈরি করা। এরপর দেখা, বাংলাদেশের পরিবেশে সেই চারা বেড়ে উঠতে পারে কি না। বিসিএসআইআরের নয়জন গবেষকের এই কাজের ফল ২০২৫ সালের জুনে ‘প্ল্যান্ট টিস্যু কালচার অ্যান্ড বায়োটেকনোলজি’ সাময়িকীতে প্রকাশিত হয়।চট্টগ্রামের কোনো কোনো দোকানে একেকটি ফল কিনতে গুনতে হচ্ছে ১৭৫ থেকে ২০০ টাকাগবেষকেরা প্রথমে কিউইর বীজ থেকে চারা তৈরি করেন। এরপর সেই চারার পাতার ছোট ছোট অংশ থেকে নতুন গাছ জন্মানোর চেষ্টা করেন। এ জন্য তাঁরা টিস্যু কালচার পদ্ধতি ব্যবহার করেন। সহজভাবে বললে, পরীক্ষাগারে বিশেষ পরিবেশে একটি গাছের ছোট্ট অংশ থেকে একাধিক গাছ তৈরির কৌশল এটি।গবেষণায় পাতার নমুনা থেকে নতুন কুঁড়ি তৈরির সাফল্যের হার ছিল ৯২ দশমিক ৫ শতাংশ। প্রতিটি নমুনা থেকে গড়ে প্রায় ১৩টি কুঁড়ি পাওয়া যায়। পরের ধাপে ৯৫ শতাংশ নতুন অঙ্কুরে শিকড় গজায়। এরপর চারাগুলো মাটিভর্তি টবে স্থানান্তর করা হয়। সেখানে ৬০ শতাংশ চারা টিকে ছিল।গবেষণাপত্রটির প্রথম লেখক বিসিএসআইআরের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন। বর্তমানে তিনি চট্টগ্রাম গবেষণাগারে কর্মরত। প্রথম আলোকে তিনি বলেন, বাংলাদেশের পরিবেশে কিউইগাছ বেড়ে উঠতে পারে কি না, তা জানাই ছিল গবেষণার মূল উদ্দেশ্য। টিস্যু কালচার পদ্ধতিতে তৈরি চারা বাইরের পরিবেশে টিকিয়ে রাখা বেশ কঠিন। তবে তাঁরা দুটি গাছ বাইরের পরিবেশে বেড়ে ওঠার পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পেরেছিলেন।৮৭ টাকায় আনা মাল্টা বাজারে কেন ৫২০ টাকা কেজিমাটি উপযোগী, বাধা আবহাওয়াবাংলাদেশে নানা ধরনের বিদেশি ফল উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে অনেক ফল চাষে সাফল্যও এসেছে। তবে কিউইর ক্ষেত্রে তেমন অগ্রগতি হয়নি। কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিসের ‘কৃষি কথা’য় ২০১৯ সালের জুলাইয়ে প্রকাশিত ‘বিদেশি ফলের জাত প্রবর্তন, গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ’ শীর্ষক নিবন্ধেও এ কথা উল্লেখ করা হয়েছিল।সাত বছর পরও দেশে কিউইর বাণিজ্যিক চাষে সাফল্যের তথ্য নেই। এর বড় কারণ আবহাওয়া।মো. মসিউর রহমান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকিউই মূলত শীতপ্রধান অঞ্চলের ফল। বাংলাদেশের মাটি এই ফল চাষের জন্য মোটামুটি উপযোগী হলেও আবহাওয়া অনুকূল নয়। তবে উষ্ণ বা উপক্রান্তীয় অঞ্চলে চাষের উপযোগী কোনো জাত উদ্ভাবিত হলে দেশেও কিউই উৎপাদনের সুযোগ তৈরি হতে পারে।বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মসিউর রহমান প্রথম আলোকে বলেন, কিউই মূলত শীতপ্রধান অঞ্চলের ফল। বাংলাদেশের মাটি এই ফল চাষের জন্য মোটামুটি উপযোগী হলেও আবহাওয়া অনুকূল নয়। তবে উষ্ণ বা উপক্রান্তীয় অঞ্চলে চাষের উপযোগী কোনো জাত উদ্ভাবিত হলে দেশেও কিউই উৎপাদনের সুযোগ তৈরি হতে পারে।মসিউর রহমান জানান, কিউই একধরনের লতানো গাছ। দেশের কাঁকরোল ও পটোলের মতো কিউইরও পুরুষ ও স্ত্রী গাছ সাধারণত আলাদা হয়। ফলে পরাগায়ন ও ফলন নিশ্চিত করতে দুই ধরনের গাছই লাগাতে হয়।ব্যক্তিগত উদ্যোগে অনেকে বিদেশ থেকে কিউইগাছের ডাল এনে চাষের চেষ্টা করেছেন বলেও জানান মসিউর রহমান। ২০২০ বা ২০২১ সালের দিকে সাভারে একজন কিউই চাষের উদ্যোগ নিয়েছিলেন। খবর পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন। তবে গিয়ে গাছের দেখা পাননি। দেশে কেউ বাণিজ্যিকভাবে কিউই চাষে সফল হয়েছেন বলে তাঁর জানা নেই।বাংলাদেশে কিউই চাষের সম্ভাবনা এখনই নাকচ করে দিতে চান না বিসিএসআইআরের গবেষক মোহাম্মদ মহি উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশে শীতের স্থায়িত্ব কম। মূলত ডিসেম্বর ও জানুয়ারি মাসে বেশি শীত পড়ে। এরপর তাপমাত্রা বাড়তে থাকে। এই আবহাওয়ায় কিউইগাছ কতটা বেড়ে উঠবে, ফল দেবে কি না, তা জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।‘ধনীদের’ ফল পার্সিমন এখন সাধারণ বাজারে, কেন কমছে দাম

ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের উপকূলের দিকে, বাংলাদেশে দিনভর বৃষ্টি হতে পারে
জার্মানির শহরের রাস্তায় ভেড়ার মিছিল, ঐতিহ্য নাকি অস্তিত্বের সংকট?
ম্যাক্সিমালিস্ট ব্রাইডাল ফ্যাশনে কোমল পাণ্ডের আবেদনকাড়া স্টাইলিং