রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

কুষ্টিয়া মেডিকেল কলেজে প্রথমবার ছাত্রদলের কমিটি, নেতৃত্বে যারা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

কুষ্টিয়া মেডিকেল কলেজে প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্যের এ কমিটিতে আলরাহাত ইবনে ওয়াহাব রোমিওকে সভাপতি এবং মো. আবু সাদ শাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে মো. মেহেদী হাসানকে। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সোহানুর রহমান সোহান ও মোছা. তানজিলা আফরোজ। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. আসমাউল হোসেন আসিফ। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে কাজী তানিম উজ জামানকে।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন তাসাদ্দিক আহনাফ তানজীম। সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে ফারহান কিবরিয়া ও মো. সাকিব আল আসাদকে। দপ্তর সম্পাদক হয়েছেন সারোয়ার সিয়াম, প্রচার সম্পাদক মো. মেহেদী হাসান শুভ, ছাত্রীবিষয়ক সম্পাদক তাসফিয়া তাজরীমিন, ধর্মবিষয়ক সম্পাদক মো. সজল এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মিরাজ আহম্মেদ।

কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রথমবারের মতো কলেজটিতে ছাত্রদলের কমিটি ঘোষণা করায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে কুষ্টিয়া মেডিকেল কলেজে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন নেতৃবৃন্দ।

নবনির্বাচিত সভাপতি আলরাহাত ইবনে ওয়াহাব রোমিও এশিয়া পোস্টকে বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ সংগঠন। আমাদের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও আদর্শ ধারণ করে আমরা দেশ, কুষ্টিয়া ও কুষ্টিয়া মেডিকেল কলেজের জন্য ইতিবাচক অবদান রাখতে চাই।

তিনি আরও বলেন, ক্যাম্পাসে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে চাই। ‘সবার আগে বাংলাদেশ’ এই নীতিকে ধারণ করে তারা কাজ করতে চাই।

কুষ্টিয়া জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার তসলিম উদ্দিন নিশাত এশিয়া পোস্টকে বলেন, নবগঠিত কুষ্টিয়া মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটির সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আশা করি, নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সংগঠনকে আরও সুসংগঠিত করতে দায়িত্বশীল ভূমিকা রাখবে।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এশিয়া পোস্টকে বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা করি। নতুন নেতৃত্বকে দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। তাদের হাত ধরেই আগামীর নেতৃত্ব তৈরি হবে বলে আমি বিশ্বাস করি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com