রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এলিচ গ্রেপ্তার

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন প্রামাণিক এলিচকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের বিদ্যাবাগিশ গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইলিয়াস হোসেন প্রামাণিক এলিচ বিদ্যাবাগিশ গ্রামের মোজাম্মেল হক প্রামাণিকের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফুলবাড়ী উপজেলা শাখার তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় গত ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার এলিচকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com