সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Logo
×

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে শুরু রাস মেলা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যসম্পদের আধার, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বাগেরহাটের দুবলার চরের আলোরকোলে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী রাস পূজা। আজ রোববার (২২ নভেম্বর) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ উৎসব চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। শেষ দিন প্রত্যুষের জোয়ারে বঙ্গোপসাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে। উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। তাঁদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সুন্দরবনের বিভিন্ন নৌপথে বন বিভাগ, বিজিবি ও কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে সুন্দরবনের বনজ সম্পদ, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।একসময় দুবলার চরের রাসমেলায় দেশ-বিদেশের বিভিন্ন ধর্মের লাখো মানুষের সমাগম হতো। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি মেলাকে ঘিরে বসত নানা পণ্যের দোকান। উৎসবের আমেজে মুখর থাকত পুরো এলাকা। বন বিভাগ সূত্রে জানা গেছে, উৎসবে হাজারো পুণ্যার্থীর সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ অনুপ্রবেশ, বন্যপ্রাণী শিকার, বনজ সম্পদ পাচার ও পরিবেশের ক্ষতি রোধে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। পুণ্যার্থীদের নির্ধারিত নৌপথ ব্যবহার করে যাতায়াত করতে বলা হয়েছে। ২২ নভেম্বর সকালে খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশন থেকে ১০টি ইঞ্জিনচালিত ট্রলারে ১৬৫ জন পুণ্যার্থী ও ২৩ জন ক্রু দুবলার চরের উদ্দেশে রওনা হন। তাঁরা বন বিভাগের অনুমতিপত্র নিয়ে নির্ধারিত পথে যাত্রা শুরু করেন। খুলনা রেঞ্জের অধীন নলিয়ান স্টেশনের স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. আল আমিন বলেন, সকালে ১০টি ইঞ্জিনচালিত ট্রলারে ১৬৫ জন পুণ্যার্থী ও ২৩ জন ক্রু অনুমতি নিয়ে যাত্রা করেছেন। নির্ধারিত নৌপথে তাঁদের দুবলার চরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পুণ্যার্থীরা ফিরে না আসা পর্যন্ত বন বিভাগের টহল কার্যক্রম অব্যাহত থাকবে। কয়রা উপজেলার ৩ নম্বর কয়রা গ্রামের বাসিন্দা অনিল ম-ল বলেন, সকালে নলিয়ান স্টেশন থেকে অনুমতি নিয়ে তাঁরা দুবলার চরের উদ্দেশে রওনা হয়েছেন। বন বিভাগের কর্মীরা নিরাপত্তা দিয়ে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মো. সাদেকুর রহমান বলেন, পুরো সুন্দরবনে বন বিভাগের কর্মীরা নিয়মিত টহল দিচ্ছেন। পুণ্যার্থীদের নিরাপদ ও নির্বিঘœ যাতায়াত নিশ্চিত করতে প্রতিটি স্টেশন ও টহল ফাঁড়ি থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়রা উপজেলার হড্ডা গ্রামের বাসিন্দা অনিতা ম-ল জানান, স্টেশনে পৌঁছানোর পর কাগজপত্র যাচাই করে নির্ধারিত ফি নিয়ে তাঁদের অনুমতি দেওয়া হয়েছে। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই অনুমতি পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুর ইসলাম বলেন, রাস পূজাকে কেন্দ্র করে খুলনা রেঞ্জের আওতাধীন এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বন বিভাগের একাধিক টহল দল দায়িত্ব পালন করছে। নির্ধারিত রুটের বাইরে চলাচল এবং সুন্দরবনের পরিবেশের ক্ষতি হয়Ñএমন কর্মকা- প্রতিরোধে কঠোর নজরদারি রাখা হচ্ছে। উৎসব শেষ না হওয়া পর্যন্ত এ নিরাপত্তাব্যবস্থা ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, রাস পূজায় তীর্থযাত্রীরা যাতে নির্বিঘেœ যাতায়াত করতে পারেন, সে জন্য বন বিভাগের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজাকে কেন্দ্র করে সুন্দরবনে অভিযান পরিচালনার জন্য কয়েকটি বিশেষ টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিম দায়িত্ব পালন করছে। তিনি নিজেও টহল কার্যক্রম পরিচালনা করছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি। অন্যদিকে, দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করলেও নির্ধারিত তিথি অনুযায়ী ২২ নভেম্বর থেকে তিন দিনব্যাপী রাস উৎসব শুরু হয়েছে। উৎসব পরিদর্শনে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন ও বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের আসার কথা রয়েছে। বন বিভাগ জানিয়েছে, পুণ্যার্থী ও দর্শনার্থীদের জাতীয় পরিচয়পত্র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র সঙ্গে রাখতে হবে। অনুমতিপত্রে নির্ধারিত পথ ও রুট উল্লেখ থাকবে। যাতায়াতের সময় প্রয়োজনীয়সংখ্যক লাইফ জ্যাকেট বা বয়া রাখতে হবে। উৎসব চলাকালে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য বা আগ্নেয়াস্ত্র বহন ও ব্যবহার করা যাবে না। হরিণ ধরার ফাঁদ, করাতসহ বন্যপ্রাণী ও বনজ সম্পদের ক্ষতি করতে পারেÑএমন অবৈধ সরঞ্জাম পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া লঞ্চ, ট্রলার, নৌকা ও পুণ্যস্নানস্থলে মাইক বাজানো নিষিদ্ধ করা হয়েছে।এদিকে পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পাঁচটি নৌপথ নির্ধারণ করেছে সুন্দরবন বিভাগ। এসব পথে পুণ্যার্থীদের নিরাপত্তা এবং সুন্দরবনের পরিবেশ রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহল দেবেন। পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও রেজাউল করিম চৌধুরী জানান, রাস পুণ্যস্নানে অংশ নিতে আবেদন করা সব পুণ্যার্থীকে দুবলার চরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে তাদের নির্ধারিত পাঁচটি নৌপথ ব্যবহার করতে হবে এবং বন বিভাগের নির্দেশনা মেনে চলতে হবে। তিনি আরও জানান, পুণ্যার্থীদের নৌযানগুলো দিনের বেলায় নিরাপত্তা বাহিনীর পাহারায় দলবদ্ধভাবে দুবলার চরে যাতায়াত করবে। নির্ধারিত চেকপোস্ট ছাড়া বনের অন্য কোথাও লঞ্চ, ট্রলার বা নৌকা থামানো যাবে না। প্রতিটি নৌযানে প্রয়োজনীয় সংখ্যক লাইফ জ্যাকেট বা বয়া রাখা বাধ্যতামূলক করা হয়েছে। নৌযানগুলোতে স্টিকারের মাধ্যমে বিএলসি বা সিরিয়াল নম্বর এবং পুণ্যার্থীর সংখ্যা উল্লেখ করা হয়েছে। সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক পুণ্যার্থীকে দেওয়া হয়েছে একটি করে টোকেন। পাশাপাশি সবার সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বন বিভাগের এ কর্মকর্তা জানান, কোনো নৌযানে বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, কুড়াল, করাতসহ অবৈধ সরঞ্জাম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধর্মীয় ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়েই এবারের রাস উৎসব আয়োজন করা হয়েছে। যাতায়াতের অনুমোদিত ৫টি রুট হলো: ১. বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলানদী, বলনদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলারচর। ২. কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, এরপর শিবসা নদী ও মরজাত হয়ে দুবলারচর। ৩. নলিয়ান স্টেশন হয়ে শিবসা ও মরজাত নদী দিয়ে দুবলারচর। ৪. ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন ও তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদী হয়ে দুবলারচর। ৫. বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী-শেলারচর হয়ে সুন্দরবনের বাহির দিয়ে দুবলারচর। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় উৎসব শেষ না হওয়া পর্যন্ত বিশেষ নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com