সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Logo
×

তরুণদের মেধা, নৈতিকতা ও নেতৃত্বে গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ: রেজাউল করীম

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বললেন, আদর্শ, দক্ষতা ও নৈতিক নেতৃত্বের সমন্বয়ে তরুণ প্রজন্মকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুত হতে হবে।

আজ সোমবার (২৩ নভেম্বর) ‘ইয়ুথ অব টুমরো: ক্যারিয়ার অ্যান্ড ইয়ুথ ডেভেলপমেন্ট সামিট-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বরিশাল মহানগরীর ফ্লেভোরিয়া অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি উইং বরিশাল জোন এ অনুষ্ঠানের আয়োজন করে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইনুল ইসলাম মিঠুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

রেজাউল করীম বলেন, একটি রাষ্ট্রের টেকসই অগ্রগতি শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নির্ভর করে না। ন্যায়বিচার, সুশাসন, মানবিক মূল্যবোধ ও নৈতিক নেতৃত্বই রাষ্ট্রের ভিত্তিকে শক্তিশালী করে। তরুণদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতাকে রাষ্ট্রীয় উন্নয়ন ও জনকল্যাণের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, বৈষম্য, দুর্নীতি ও অবিচারমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় মেধাবী ও আদর্শবান তরুণদের নেতৃত্ব নিয়ে এগিয়ে আসতে হবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com