প্রথম সমাচার ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১৯টি ককটেল ও ৮৫ গ্রাম হেরোইনসহ আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজি আল আমিন অপু।
এর আগে, রোববার দিবাগত গভীর রাতে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধোবড়া গ্রামের একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ও পুলিশের একটি যৌথ টহলদল ওই অভিযান চালায়।
তিনি জানান, ধোবড়া গ্রামের লুৎফল হকের ছেলে আমিনুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে ককটেল ও হেরোইনসহ আটক করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
সূত্র: মূল প্রতিবেদন
