সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Logo
×

কসবায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, মেলেনি পরিচয়

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অজ্ঞাত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। তবে এখনো তাঁর নাম-পরিচয় ও স্বজনদের সন্ধান পাওয়া যায়নি।

সোমবার (২৩ নভেম্বর) সকালে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে রোববার (২২ নভেম্বর) রাতে কসবার ইমামবাড়ি রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান তিনি।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাঁর মৃত্যু হলে মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে ডাটাবেইজের সঙ্গে মিলিয়ে দেখার অনুরোধ জানানো হয়েছে।

বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের তত্ত্বাবধানে মরদেহটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি। স্বজনদের সন্ধান না পাওয়া গেলে প্রচলিত আইন ও নিয়ম অনুসরণ করে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে তাঁকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com