শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

এনসিপি নেতার ‘পদত্যাগ ঘোষণার’ ২ ঘণ্টার মাথায় সিদ্ধান্ত বদল, বললেন ‘দল থেকে পদত্যাগ করছি না‘

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার প্রায় দুই ঘণ্টার মাথায় নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। তিনি জানিয়েছেন, আপাতত পদত্যাগ করছেন না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পদত্যাগের ঘোষণা দেন সুলতান মোহাম্মদ জাকারিয়া। পদত্যাগের পেছনে কয়েকটি কারণও তুলে ধরেন তিনি। তবে প্রায় দুই ঘণ্টা পর একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি আমার সিদ্ধান্ত স্থগিত করেছি। দল থেকে পদত্যাগ করছি না।’

এ ছাড়া ফেসবুকে তিনি লিখেন, আমার দলের সহকর্মীদের অনুরোধ ও আশ্বাসে আমার পদত্যাগের সিদ্ধান্তটি স্থগিত করেছি।

এর আগে, এনসিপির আরেক যুগ্ম আহ্বায়ক হান্নান মাসুদ এবং যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিনের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ আনেন সুলতান জাকারিয়া। এসব বিষয়ে দলের কেন্দ্রীয় নেতাদের অবহিত করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান।

এদিকে এনসিপির একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সুলতান জাকারিয়া অনেক দিন ধরে দলের নানা বিষয়ে তিনি দরকষাকষি করছেন। বর্তমান দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতাদের সাথে এসব বিষয় নিয়ে তিনি আলোচনা করছেন৷ আমার মনে হয়, তিনি দল ছেড়ে যাবেন না। এনসিপিতে থাকবেন।’

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com