বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

ছিনতাইয়ের ঘটনায় মামলা করে ফেরার পথেই আবারও ছিনতাইয়ের শিকার সাংবাদিক

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর টোল প্লাজার সামনে ছিনতাইয়ের শিকার হয়ে থানায় মামলা করেন দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের বার্তা সম্পাদক গাউস রহমান পিয়াস। তবে মামলা করার পর অফিস থেকে বাসায় ফেরার পথে তিনি আবারও ছিনতাইয়ের শিকার হন।

গত ১৭ নভেম্বর ছিনতাইয়ের শিকার হয়ে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন সাংবাদিক পিয়াস। পরে সোমবার (২৩ নভেম্বর) বিকেলে একই থানাই একটি মামলা করেন।

মামলা করার পর এদিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথে আবারও হামলা ও ছিনতাইয়ের শিকার হন এই সাংবাদিক। রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের বিপরীত পাশে ধানমণ্ডি বয়েজ স্কুলের গেটের সামনে এ ঘটনা ঘটে। এলাকাটি শেরেবাংলা নগর থানার আওতাধীন।

পিয়াস জানান, দ্বিতীয় ঘটনায় ছিনতাইকারীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তিনি আহত হন। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় তারা।

একপর্যায়ে ছুরি দেখিয়ে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। এর আগে প্রথম ঘটনায় ছিনতাইকারীদের একজন গাড়ি থেকে নেমে তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।

পরপর দুইবার ছিনতাই ও হামলার ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক গাউস রহমান পিয়াস। তিনি পুলিশের ভূমিকা নিয়েও হতাশা ব্যক্ত করেন।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com