বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

মজুরি ঘোষণায় বোর্ডকে ধন্যবাদ দিয়ে শ্রমিক দলের মিছিল

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক মজুরি বোর্ড কর্তৃক ন্যূনতম মজুরি ঘোষণা করায় বোর্ডের সদস্যদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে মিছিল ও পথসভা করেছেন শ্রমিক দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চান্দরা পল্লীবিদ্যুৎ এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলকারীরা ব্যানার নিয়ে মহাসড়কের চান্দরা পল্লীবিদ্যুৎ এলাকায় মিছিল করেন। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

শ্রমিক নেতারা বলেন, শ্রমিক মজুরি বোর্ডের ঘোষিত সিদ্ধান্ত মেনে নিতে হবে। কোনো ধরনের উসকানিতে কিংবা ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দেওয়া যাবে না। শ্রমিকদের শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরার আহ্বানও জানান তারা। পাশাপাশি ন্যূনতম মজুরি ঘোষণা করায় মালিক ও শ্রমিক এবং মজুরি বোর্ডের সব সদস্যকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।

পথসভায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন, পৌর শ্রমিক দলের সভাপতি একে আজাদ, পৌর শ্রমিক দলের সাধারন সম্পাদক সামসুল আলম, জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হোসেন প্রমুখ।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com