বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

শেখ হাসিনা ফিরছেন না, জয়সওয়ালের বক্তব্যে স্পষ্ট: রাশেদ খাঁন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের পর শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা আরও স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। রাশেদ খাঁনের দাবি, ভারত কখনোই শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য বাংলাদেশে ফেরত পাঠাবে না।

বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যেকোনো নাগরিক নিজ দেশে যেতে পারেন। তবে বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

এদিকে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামিকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি বিবেচিত হবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com