প্রথম সমাচার ডেস্ক:
যশোরের রুপঝদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক বি এম জহুরুল পারভেজকে সাইবার ইনভেস্টিগেশন সেলের অভিযানে আটক হয়েছে।
আটক বি এম জহুরুল পারভেজ যশোর সদর উপজেলার রুপদিয়া এলাকার জিরাট গ্রামের মৃত গোলাম নবি বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। এছাড়া যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের সাথে যোগাযোগ রয়েছে এমন অভিযোগ রয়েছে পুলিশের কাছে। এসব অভিযোগের প্রেক্ষিতে রাতে আটকের পর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয় জহুরুলকে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশ।
সূত্র: মূল প্রতিবেদন

দুই গোল বাতিল, রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ পচেত্তিনো