বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

নতুন কুঁড়ির জেলা চ্যাম্পিয়ন কয়রার খেলোয়াড়দের সংবর্ধনা ও জার্সি প্রদান

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

‘নতুন কুঁড়ি ২০২৬’ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া কয়রার কৃতী খেলোয়াড়দের সম্মাননা স্মারক ও খেলার জার্সি উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে কয়রা কপোতাক্ষ কলেজ মাঠে এই সংবর্ধনা ও উপকরণ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং ৫নং কয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মো. নুরুল আমিন বাবুলের পক্ষ থেকে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের হাতে সম্মাননা স্মারক ও নতুন জার্সি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, কয়রার গর্ব ও কৃতী সন্তান মো. আরাফাত হোসেন। এ ছাড়া কয়রার কৃতী ফুটবলার ও নতুন কুঁড়ি কোচ মাষ্টার শফিক এবং কৃতি ফুটবলার দিদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ানুরাগী, কলেজ শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বক্তারা বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে এবং সুস্থ-সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। জেলা চ্যাম্পিয়ন হয়ে কয়রার খেলোয়াড়রা উপজেলার সুনাম বৃদ্ধি করেছেন বলেও উল্লেখ করা হয়। খেলোয়াড়দের এমন সাফল্যে অনুপ্রাণিত করতে ভবিষ্যতেও ক্রীড়া সামগ্রী ও পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। সম্মাননা ও নতুন জার্সি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন চ্যাম্পিয়ন দলের সদস্যরা; তারা জানান, এই স্বীকৃতি আগামী দিনের প্রতিযোগিতায় আরও ভালো করার প্রেরণা জোগাবে।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com