প্রথম সমাচার ডেস্ক:
সিরাজগঞ্জের সলঙ্গায় দীর্ঘদিনের যানজট নিরসন ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে মাদ্রাসা মোড় এবং নতুন ব্রিজের পূর্ব পাশে কবরস্থানের সামনে সড়ক মেরামত করেছে সলঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে সলঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা মোড়ে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ৬ গাড়ি রাবিশ ও খোয়া ফেলে মেরামতকাজ করেন সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী।
জানা যায়, দীর্ঘদিন ধরে সলঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা মোড় এলাকায় সড়কের বেহাল অবস্থার কারণে যানজটের সৃষ্টি হচ্ছিল। এতে পথচারী, যানবাহন চালক ও স্থানীয় ব্যবসায়ীদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হতো। পাশাপাশি নতুন ব্রিজের পূর্ব পাশে কবরস্থানের সামনের সড়কেও চলাচলে সমস্যা দেখা দিয়েছিল।
এ অবস্থায় জনসাধারণের দুর্ভোগ লাঘব ও যান চলাচল স্বাভাবিক রাখতে ওসি আসলাম আলীর উদ্যোগে সড়ক মেরামতের কাজ করা হয়।
থানা পুলিশের এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা মনে করছেন, সড়ক মেরামতের ফলে যান চলাচল সহজ হবে এবং দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে।
সূত্র: মূল প্রতিবেদন

চট্টগ্রামে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন