বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

রাজধানীর উত্তর বাড্ডায় বাসে আগুন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

রাজধানীর উত্তর বাড্ডায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে কীভাবে বাসটিতে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই কর্মকর্তা।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com