প্রথম সমাচার ডেস্ক:
সিলেটের একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে আব্দুল্লাহ শাওন আরমান ও তার দুই ভাইসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হাসানের আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
কারাগারে পাঠানো অন্যরা হলেন- বদির ছোট ভাই আব্দুর শুক্কুর ও আব্দুল আমিন এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি টেকনাফে সংঘটিত সহিংসতার ঘটনায় করা দুটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এসব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হয়েছিল। তবে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক আবদুল বাতেন মৃধা জানান, টেকনাফে সহিংসতার ঘটনায় থানায় করা দুটি মামলায় চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) মধ্যরাতে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে চারজনকে গ্রেফতার করে সিলেট মহানগর পুলিশ। পরে বুধবার রাতে তাদের কক্সবাজারে আনা হয়।
সূত্র: মূল প্রতিবেদন

সুন্দরগঞ্জ জামায়াতের আমির হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম