প্রথম সমাচার ডেস্ক:
নেত্রকোনার কলমাকান্দায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ৭৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গত দুই দিনেই আক্রান্ত হয়েছে ২৬ শিশু। ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় আক্রান্ত শিশুদের অনেককে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে।সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, হাসপাতালের প্রায় প্রতিটি ওয়ার্ডেই রোগীর চাপ বেড়েছে। শয্যা সংকটের কারণে ডায়রিয়ায় আক্রান্ত কয়েকটি শিশুকে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে শিশুদের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন তাদের অভিভাবকরাও। চিকিৎসাধীন কয়েকজন শিশুর অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে জানান, হাসপাতাল থেকে তাঁরা স্যালাইন পাচ্ছেন। তবে অন্যান্য প্রয়োজনীয় ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। এতে চিকিৎসার খরচ বহন করতে তাঁদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ডায়রিয়ার চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে। কোনো রোগীর ইনজেকশনের প্রয়োজন হলে তা বাইরে থেকে কিনতে হতে পারে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত ৭৯ জন চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সোহরাব হোসাইন লিংকন সমকালকে বলেন, শীতের সময় সাধারণত শিশুরা রোটা ভাইরাসজনিত ডায়রিয়ায় বেশি আক্রান্ত হয়। আক্রান্ত শিশুদের বমি ও জ্বরও হতে পারে। অভিভাবকদের অসচেতনতার কারণেও শিশুরা আক্রান্ত হচ্ছে। আক্রান্তদের সরকারি ওষুধের পাশাপাশি স্যালাইন দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।
সূত্র: মূল প্রতিবেদন