শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ কর্মসূচির উদ্বোধন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানে টাঙ্গাইলে র‌্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের দুধ ও ডিম খাওয়ানো, প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বেলুন উড়িয়ে দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান,খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুস সালাম পিন্টু এমপি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. সাইফুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ উসমান গনি। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও খামারিরা উপস্থিত ছিলেন। শেষে টাঙ্গাইল সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। সেখানে প্রদর্শনীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com