প্রথম সমাচার ডেস্ক:
রাজধানীর মিরপুরের কালশী এলাকায় যাত্রীবেশে একটি যাত্রীবাহী বাসে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আরও পড়ুন:আইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে নোটিশ
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, যাত্রীবেশে দুর্বৃত্তরা একেবারে পেছনের সিটে বসে কেরোসিন ঢেলে বাসে আগুন ধরিয়ে দেয়। পরে বাসের জানালা দিয়ে নেমে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে।
তিনি বলেন, আগুন লাগার পরপরই বাসের চালক ও হেলপার সেখান থেকে চলে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
এ ঘটনায় বাসটির ১০টি সিট পুড়ে গেছে বলে জানা গেছে।
সূত্র: মূল প্রতিবেদন

তিতাস গ্যাসসহ তিন কোম্পানিতে নতুন এমডি, গুরুত্বপূর্ণ পদে রদবদল