শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

মহাদেবপুরে আওয়ামী ওলামালীগের সভাপতি আটক

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

নওগাঁর মহাদেবপুরে উপজেলা আওয়ামী ওলামালীগের সভাপতি উপজেলার বাগধানা গ্রামের মো. আশেক এলাহীকে (৫৫) আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আশেক এলাহী বাগধানা গ্রামের মৃত মশর উদ্দীন মন্ডলের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, আশেক এলাহী কার্যক্রম নিষিদ্ধ দল উপজেলা আওয়ামী ওলামালীগের সভাপতি ও ঢাকার শাহ আলী থানার শ্রমিকলীগের সহ-সভাপতি ছিলেন। নিজ এলাকায় থেকে তিনি গোপনে সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যার দিকে তার নিজ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। সন্ত্রাস বিরোধী আইনে হওয়া একটি মামলায় তাকে আটক করা হয়েছে।

সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক বলেন, উপজেলার হাট চকগৌরী বাজারে সংঘটিত সন্ত্রাস বিরোধী মামলায় তাকে আটক দেখানো হয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com