শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

পাবনায় প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের মশাল মিছিল

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

পাবনা সদর উপজেলার দোগাছিতে প্রকাশ্যে মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে দোগাছি বাজারে মিছিলটি বের হয়। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র বলছে, কেন্দ্রীয় কর্মসূচি আট দফার সমর্থনে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কর্মী-সমর্থকরা রাতে দোগাছির পিপড়ি এলাকা থেকে একটি মশাল মিছিল বের করেন। এসময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জেলা আওয়ামী লীগের সদস্য ও ভাড়ারা ইউপির সাবেক চেয়ারম্যান আবু সাঈদ খানের ছবি সম্বলিত ব্যানার বহন করছিলেন। মিছিলটি দোগাছি বাজারে এসে শেষ হয়।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘দোগাছিতে মিছিল হবে এরকম সংবাদের পরিপ্রেক্ষিতে দোগাছি বাজারে দুটি পুলিশ টহল টিম এবং নলদহ বাজারে একটা টিম পাঠানো হয়। হঠাৎ এক-দেড়শ লোক সশস্ত্র অবস্থায় মিছিল শুরু করে। তখন পুলিশ সদস্য ছিলেন ১৪-১৫ জন। এসময় সংঘর্ষ হলে উভয়পক্ষ হতাহত হতে পারে—এমন শঙ্কায় পুলিশ সরাসরি সংঘর্ষে না জড়িয়ে অতিরিক্ত পুলিশের জন্য সংবাদ দেয়। পরে ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি), ডিবি ও পুলিশ লাইন্সসহ সবমিলিয়ে দেড়শ পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে যায়। তবে তার আগেই তারা ছত্রভঙ্গ হয়ে যায়।’

ওসি আরও জানান, মিছিলের সময় তারা কোথাও ভাঙচুর বা এ ধরনের কর্মকাণ্ড করতে পারেননি। তারা মূলত ছাত্র হত্যা মামলার আসামি আবু সাইদ চেয়ারম্যানের কর্মী-সমর্থক। এর আগেও ওই বাজারে এ ধরনের মিছিল হয়েছিল। এ ঘটনায় মামলা হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com