প্রথম সমাচার ডেস্ক:
সুনামগঞ্জের তিনটি উপজেলা সীমান্তে চার লক্ষাধিক টাকার বাংলাদেশী ও ভারতীয় অবৈধ পন্য অভিযান চালিয়ে জব্দ করেছে বিজিবি।
শনিবার(২৮ নভেম্বর) ভোর রাতে উপজেলা তিনটি সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে কম্বল, ফোসকা ও রসূনসহ বিভিন্ন পন্য জব্দ করেছে। এর আনুমানিক মূল্য ৪ লাখ ১৪ হাজার ৪শত টাকা।
বিজিবি জানায়, জেলার সদর উপজেলা ছিলাউড়া বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে ২৫ কেজি ফুসকা মালিক বিহীন জব্দ করে। তাহিরপুর উপজেলার চাঁনপুর বিজিবি টহল দল বারেকটিলা ২০টি কম্বল জব্দ করে। বিশ্বম্ভরপুর উপজেলা মাছিমপুর বিজিবি টহল দল মাছিমপুর এলাকা থেকে ৫৭০ কেজি রসূন জব্দ করে। পৃথক তিনটি অভিযানের সময় চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।
এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ সহ মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরো জোরদার করা হয়েছে। আটককৃত বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল সমূহ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফরাসি-মেক্সিকান ভেটো উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ