প্রথম সমাচার ডেস্ক:
পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী, সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা এবং তাঁর দুই ভাইকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
রোববার (২৯ নভেম্বর) সকালে ডিবিপ্রধান শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) তালিকাভুক্ত আসামি শায়লা ফারজানার বিরুদ্ধে পলাতক স্বামী মনিরুল ইসলামের নির্দেশনায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
জানা গেছে, তাঁদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর মিরপুর ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে শায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে আটক করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
আরও পড়ুন:ইসলামে সর্বজনের হিতাকাঙ্ক্ষা
সূত্র: মূল প্রতিবেদন

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক গ্রেপ্তার
ইসলামে সর্বজনের হিতাকাঙ্ক্ষা
প্রাণীর সুরক্ষায় নির্দেশনা