প্রথম সমাচার ডেস্ক:
সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে সাবেক স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তার দুই শ্যালককে আটক করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ভোরে মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে সায়লা ফারজানা, তার শ্যালক রেজাউল আলম শাহীন এবং অন্য আরেকজন শ্যালক রয়েছেন।
সায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তার স্বামী মনিরুল ইসলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান।
আরও পড়ুন:ইসলামে সর্বজনের হিতাকাঙ্ক্ষা
মনিরুলকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করেছে এই পুলিশ কর্মকর্তা বলে জানা গেছে।
সূত্র: মূল প্রতিবেদন

ইসলামে সর্বজনের হিতাকাঙ্ক্ষা
প্রাণীর সুরক্ষায় নির্দেশনা