প্রথম সমাচার ডেস্ক:
বসুন্ধরা মেডিকেল সিটি (পরিবর্তিত নাম ‘বাংলাদেশ মেডিকেল সিটি’), এক হাজার শয্যাবিশিষ্ট ইন্টারন্যাশনাল হাসপাতাল এবং নতুন কমার্শিয়াল ‘এসআরপি টাওয়ার’ প্রকল্পের ডকুমেন্টারি প্রদর্শন, শেয়ার বিক্রয় ও বিনিয়োগ মেলা শুরু হয়েছে। ‘এস রহমান প্রপার্টিজ’-এর একক উদ্যোগে আয়োজিত এই বিনিয়োগ মেলায় বিনিয়োগকারীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ-সুবিধা।
৮ দিনব্যাপী এই মেলা চলবে ৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির (ICCB) হল ৫-এ অনুষ্ঠিত হচ্ছে।
মেলার প্রথম দিন থেকেই বসুন্ধরা কনভেনশন সেন্টারের হল ৫-এ দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ব্যাপক আগ্রহের মধ্য দিয়ে চলছে শেয়ার বুকিং ও বিক্রয় কার্যক্রম।
মেলার প্রথম দিনেই চিকিৎসকসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ শেয়ার বুকিং করেছে। বিনিয়োগকারীদের সুবিধার্থে মেলা প্রাঙ্গণে রাখা হয়েছে ব্যাংক বুথ এবং বুকিংয়ের ওপর রয়েছে স্পেশাল ডিসকাউন্ট।
মেলার উদ্বোধনী দিন উপস্থিত ছিলেন- অভিনেত্রী চমক, অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজ, নিউজ প্রেজেন্টার ও কনটেন্ট ক্রিয়েটর ফারাবী হাফিজ। এছাড়াও উপস্থিত ছিলেন- ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ কামরুজ্জামান, প্রফেসর ডা. এ. কে. এম. আমিনুল ইসলাম, প্রফেসর ডা. সুজাউর রহমান, এস রহমান প্রপার্টিজের চেয়ারম্যান এস. এম. সাহিদুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর
সূত্র: মূল প্রতিবেদন

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু