রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

সিরাজগঞ্জের উল্লাপাড়া স্কুলের ফটকে বোমাসদৃশ্য বস্তু উদ্ধার, আতঙ্কে শহর

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় অ্যান্ড টেকনিক্যাল কলেজের প্রধান ফটক থেকে বোমাসদৃশ্য একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকাল ১০ টার দিকে উল্লাপাড়া মডেল থানা পুলিশের একটি দল বিদ্যালয়ের প্রধান ফটক থেকে বস্তুটি উদ্ধার করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান জানান, সকালে বিদ্যালয়ের দারোয়ান প্রধান ফটকে লাল টিস্যু ব্যাগে মোড়ানো একটি বোমাসদৃশ্য বস্তু টেপ দিয়ে লাগানো অবস্থায় দেখতে পান। পরে সেটি প্রধান ফটক থেকে খুলে বিদ্যালয়ের মাঠে রাখা হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বিদ্যালয় ক্যাম্পাস থেকে বোমাসদৃশ্য বস্তুটি উদ্ধার করে পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com