প্রথম সমাচার ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২৯ নভেম্বর) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
পরে শহীদ মিনার চত্বরে এক সমাবেশে নেতাকর্মীরা বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, জেলা যুবদলের সভাপতি সুজন মোল্লা, বিএনপি নেতা মাহাবুবুর রহমান টুটুল, হাদিউজ্জামান হিরো, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেলসহ আরও অনেক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করা হলে তা প্রতিহত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে সোচ্চার থাকতে আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, আওয়ামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সূত্র: মূল প্রতিবেদন

এই জন্য বাবুল এখন বিরোধী দলে, জামায়াত আমিরের বক্তব্যে মানসুরা