রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রয়াত রবির রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

রাজবাড়ীর পাংশায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রয়াত আবু হেনা রবির রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে পাংশা পৌরসভার মৈশালা মরহুমের নিজ বাড়িতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা যুব দলের প্রায়ত নেতা ​আবু হেনা রবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া মাহফিলে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলের আগে দিন ভর পবিত্র কুরআন খতম করা হয়।

দোয়া মাহফিলে রাজবাড়ী -২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ উপস্থিত থেকে দোয়া করেন সেই সাথে শোকাহত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন রবির এ চলে যাওয়া রবির পরিবার, স্বজন ও দলীয় সহকর্মীদের জন্য অপূরণীয় ক্ষতি আল্লাহ পাক আমাদের এ শোক কাটিয়ে ওঠার শক্তি দিন।

দোয়া মাহফিলে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো চাঁদ আলী খানসহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনৈতিক দলের নেতা কর্মীসহ

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com