রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

খেলাফত আন্দোলনের কমিটি গঠন; আমির আবু জাফর, মহাসচিব ফখরুল

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

বাংলাদেশ খেলাফত আন্দোলনের ২০২৭-২০৩০ সেশনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে পুনরায় আমির নির্বাচিত হয়েছেন আল্লামা আবু জাফর কাসেমী এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন মুফতি ফখরুল ইসলাম।

আজ রোববার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (২৮ নভেম্বর) সকালে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে শুরা সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন।

শুরার অধিবেশনে গঠনতন্ত্র সংস্কার কমিটি কর্তৃক প্রস্তাবিত গঠনতন্ত্রের ১৪-এর ঘ ধারায় বলা হয়েছে, আমিরের অবর্তমানে সিনিয়র নায়েবে আমির এবং মহাসচিবের অবর্তমানে সিনিয়র যুগ্ম মহাসচিব দায়িত্ব পালন করবেন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, দলের কেন্দ্রীয় সংগঠনের চারটি পরিষদ থাকবে। ১৫ নং ধারার ১ এর ক ধারায় দলের মজলিসে শুরার সদস্য সংখ্যা ২০১ জন থেকে বাড়িয়ে ৩১৩ জন করা হয়েছে। ১৫ এর ২নং ধারা অনুযায়ী মজলিসে আমেলার সদস্য সংখ্যা ৪০ থেকে বাড়িয়ে ১৫১ জন করা হয়েছে। এ ছাড়া ৩৯ এর ক ধারায় দুই বছর থেকে বাড়িয়ে চার বছর করা হয়েছে মজলিসে আমেলার মেয়াদ।

এদিকে গঠনতন্ত্রের ৪৫ এর ক ধারাটিও সব সদস্যদের মতামতের ভিত্তিতে পরিবর্তন করা হয়েছে। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় কাউন্সিলে মজলিসে শুরা সদস্যদের ভোটে নির্বাচিত আমির ও মহাসচিবসহ পূর্ণাঙ্গ কমিটি আগামী চার বছর দায়িত্ব পালন করবেন।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com