ইরান সম্প্রতি ‘শত্রু’ রাষ্ট্রকে বিভিন্ন স্থাপনার অবস্থান ও তথ্য প্রদানের অভিযোগে অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসএনএন-এর বরাত দিয়ে জানা গেছে যে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ‘ভাড়াটে’ হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে।
কর্তৃপক্ষের দাবি, এই চক্রটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যোগসাজশ করে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান এবং অবকাঠামোসহ স্পর্শকাতর স্থানের তথ্য সরবরাহ করছিল। অভিযানের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম, স্যাটেলাইট ডিভাইস এবং অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ১২ দিনব্যাপী যুদ্ধের পর ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তারের যে প্রবণতা শুরু হয়েছিল, বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে তা আরও জোরালো হয়েছে।
উল্লেখ্য যে, ইরানের সাম্প্রতিক কঠোর গুপ্তচরবৃত্তি বিরোধী আইন অনুযায়ী এই ধরনের অপরাধে অভিযুক্তদের মৃত্যুদণ্ড এবং সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।
খবর আল-জাজিরা/পিএস
