ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা একটি সম্পূর্ণ অবৈধ কাজ এবং এটি জলদস্যুতার শামিল।
তেহরানের পক্ষ থেকে এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।
অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী এক ঘোষণায় জানিয়েছে যে তারা আজ পূর্বঞ্চলীয় সময় সকাল ১০টা (জিএমটি ১৪:০০) থেকে ইরানি বন্দরগুলোতে আসা এবং সেখান থেকে ছেড়ে যাওয়া সমস্ত সামুদ্রিক যান চলাচল বন্ধ করে দেবে।
যুক্তরাষ্ট্রের এই কঠোর অবরোধের সিদ্ধান্তের ফলে ওই অঞ্চলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে যা আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ইরান এই পদক্ষেপকে সরাসরি তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখছে এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। পুরো বিষয়টি এখন বিশ্ববাসীর নজরে রয়েছে কারণ এই জলপথ বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।
উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে অবস্থান করছে।
আল-জাজিরা/পিএস
