বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

আজ ২ ঘণ্টা মোবাইল নেটওয়ার্কে সাময়িক বিভ্রাট হতে পারে

সমাচার ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

বিটিআরসি (BTRC) কর্তৃক ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর (NEIR) সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রমের কারণে আজ দেশের কিছু মোবাইল গ্রাহক সাময়িক নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হতে পারেন। মোবাইল অপারেটরদের সংগঠন এমটব আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— আজ (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এনইআইআর সিস্টেমের পরীক্ষামূলক ‘টেস্ট রান’। ডি-রেজিস্ট্রেশন ব্যতীত সিম ব্যবহার করছেন এমন কিছু গ্রাহকের হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

তবে পরীক্ষা শেষ হওয়া মাত্রই বিচ্ছিন্ন হওয়া সংযোগগুলো কোনো বাড়তি ঝামেলা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হয়ে যাবে। এটি কেবল একটি কারিগরি পরীক্ষা। তাই আপনার ফোনে সাময়িকভাবে নেটওয়ার্ক না থাকলে বিচলিত হওয়ার কারণ নেই; পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ধৈর্য ধরুন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...