রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

তেহরানে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৬০ ঐতিহাসিক স্থাপনা: দাবি ইরানি কর্মকর্তার

প্রথম সমাচার ডেস্ক ১৬ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের ফলে ইরানের রাজধানী তেহরানে অন্তত ৬০টি ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন তেহরান সিটি কাউন্সিলের সদস্য আলাভি।

তিনি জানান, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে ১০টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। যুদ্ধ পরিস্থিতিতে এসব ঐতিহাসিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আলাভি আরও বলেন, তেহরানের বিভিন্ন অঞ্চলের সিটি করপোরেশন, প্রাদেশিক সাংস্কৃতিক ঐতিহ্য বিভাগ এবং বেসরকারি খাতের সমন্বয়ে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হওয়া স্থাপনাগুলো পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পুনর্নির্মাণের ক্ষেত্রে স্থাপনাগুলোর মূল কাঠামো ও পূর্বের ব্যবহার অক্ষুণ্ন রাখার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...