সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

বেইজিং পৌঁছালো ডাকসু প্রতিনিধি দল

প্রথম সমাচার ডেস্ক ১৭ মে ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ১৫ সদস্যের প্রতিনিধি দল।

চীনা রাষ্ট্রদূতের আমন্ত্রণে প্রতিনিধি দলটি গত রাতে চীনের উদ্দেশ্যে যাত্রা করে। সফরে ডাকসুর নেতৃবৃন্দ এক সপ্তাহ অবস্থান করবেন বলে জানা গেছে।

ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস. এম ফরহাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রতিনিধি দলের চীন পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, নিরাপদে আমরা চীন পৌঁছেছি।”

সফরকালে প্রতিনিধি দলটি চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, ছাত্রসংসদ এবং গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও অর্থনৈতিক স্থান পরিদর্শন করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সফরের মাধ্যমে দুই দেশের শিক্ষার্থী পর্যায়ের সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময় আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...