নেত্রকোনার মগড়া নদীতে পর্যটকদের বিনোদনের জন্য প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে “মগড়া জলবিহার”। ঈদুল আজহার আগেই এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নেত্রকোনা সাতপাই চক্ষু হাসপাতাল সংলগ্ন এলাকায় পরিচালিত এ জলবিহার প্রকল্পে পরিবার-পরিজন, শিশু-কিশোর এবং সাধারণ পর্যটকরা নিরাপদ ও আনন্দঘন পরিবেশে নদীভ্রমণের সুযোগ পাবেন।
আরও পড়ুন:বেইজিং পৌঁছালো ডাকসু প্রতিনিধি দল
আয়োজকরা জানান, দর্শনার্থীরা চাইলে নির্ধারিত ভাড়ায় ব্যক্তিগতভাবে নৌযান রিজার্ভ করেও ভ্রমণ করতে পারবেন। প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি এটি স্থানীয় পর্যটনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন তারা।
এ উদ্যোগের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে নেত্রকোনা জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরাম।
