সোমবার, ০১ জুন ২০২৬
Logo
×

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

প্রথম সমাচার ডেস্ক ২৮ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন করে ৮২৬ জন শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগে এবং সিলেট ও বরিশাল বিভাগে একজন করে শিশু রয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৬৭ হাজার ৯০৫ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ৫৪ হাজার ১৮২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে ৫০ হাজার ৯২৬ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানানো হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে আরও বহু শিশু চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসকরা শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, র‍্যাশ বা অন্যান্য উপসর্গ দেখা দিলে অবিলম্বে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...